২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহাজালাল বিমানবন্দর কার্গো ভিলেজ বেসরকারিকরণের সুপারিশ স্থায়ী কমিটির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ বেসরকারিকরণের সুপারিশ করেছে বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ বেসরকারিকরণের সুপারিশ করেছে বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন সংসদীয় কমিটিতে উপস্থাপন করতে বলা হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় বৃহস্পতিবার এ সুপারিশ করা হয়। বৈঠকের পর কমিটি সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। বেসরকারিকরণের বিষয়ে সাবেক বিমানমন্ত্রী জানান, গত আওয়ামী লীগ সরকারের আমলে এ বিষয়ে উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে তা বাস্তবায়িত হয়নি। হিথ্রো, দুবাইসহ বিশ্বের বড় বড় বিমানবন্দরগুলোকে বেসরকারি খাতে দেওয়া হয়েছে। "কার্গো ভিলেজকে বেসরকারি খাতে দেওয়া হলে আমদানি-রপ্তানিতে গতিশীলতা বাড়বে। আমরা এখানে পুরো বিমানবন্দরকে বেসরকারি খাতে দিতে বলছি না।" বৈঠকে কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত রানওয়ে তৈরিতে গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হয় বলে সংসদ সবিচালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সার্বিক বিষয়, বিশেষ করে চলতি বছরের হজ ফ্লাইট সফলভাবে পরিচালনা, বিমানের সাধারণ ফ্লাইটগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, যাত্রীসেবা স