২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে স্থগিত ইউপির তিনটিতে আ.লীগের জয়

চাঁদপুরে স্থগিত হওয়া চারটি ইউনিয়ন পরিষদে পুনর্নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক তিনজন ও বিএনপির একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

চাঁদপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে স্থগিত হওয়া চারটি ইউনিয়ন পরিষদে পুনর্নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক তিনজন ও বিএনপির একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চাঁদপুরের তিন উপজেলার এ চারটি ইউনিয়ন পরিষদে পুনর্নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানদের নাম বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা করা হয়। হাইমচর উপজেলার রিটার্নিং কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ উপজেলার নীলকমল ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থক নাসির উদ্দিন সরদার। উপজেলার গোহাট দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থক আমির হোসেন ও পাথৈর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থক জহিরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে জানান কচুয়া উপজেলার রিটার্নিং অফিসার ডাক্তার মো. হায়দার আলী। মতলব দক্ষিণ উপজেলার রিটার্নিং কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, উপজেলার খাদেরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থক আব্দুল হাই। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত চাঁদপুরের চার উপজেলার ছয়টি ইউনিয়নের স্থগিত সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গত ২ থেকে ২৬ জুনের মধ্যে চাঁদপুরে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, ফল ছিড়ে ফেলাসহ অন্যান্য গোলযোগ এবং সহিংসতার কারণে এসব কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২০৪৪ ঘ.