২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে গুলি বিনিময়ের পর দুই জনকে গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়িতে বৃহস্পতিবার দুপুরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়িতে বৃহস্পতিবার দুপুরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা আড়াইটার দিকে দয়াগঞ্জ রেললাইনের পাশে সন্দেহজনক গতিবিধির কারণে সহকারী উপপরিদর্শক আমিরুল বাশারের নেতৃত্বে একটি দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় যুবকরা পরিস্থিতি বুঝতে পেরে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ২০ রাউন্ডের মতো গুলি বিনময় হয় বলে জানান তিনি। মাজহারুল জানান, এক পর্যায়ে পুলিশ সদস্যরা শুভ এবং জনি নামে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তল্লাশি করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ রাউন্ড গুলিসহ তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এএল/১৯০৫ ঘ.