২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক বিক্ষোভে মহাখালীতে এক ঘণ্টা রাস্তা বন্ধ

তিতুমীর কলেজের ছাত্রদের সঙ্গে বিরোধের জের ধরে বাস শ্রমিকদের অবরোধে বৃহস্পতিবার মহাখালী বাস টার্মিনালের সামনের সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 11:27 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিতুমীর কলেজের ছাত্রদের সঙ্গে বিরোধের জের ধরে বাস শ্রমিকদের অবরোধে বৃহস্পতিবার মহাখালী বাস টার্মিনালের সামনের সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গুলশান থানার ওসি শাহ আলম জানান, মহাখালীর তিতুমীর কলেজের ছাত্ররা হালুয়াঘাটগামী শ্যামল বাংলা পরিবহনের একটি বাস আটকে রেখে চালককে মারধর করে এবং বাসের চাবি ও কাগজপত্র আটকে রাখে। এর প্রতিবাদে বাস শ্রমিকরা বিকাল সাড়ে ৪টার দিকে রাস্তায় নেমে আসে। তারা সড়কের দুই দিকে আড়াআড়ি বাস দাঁড় করিয়ে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালী থেকে মগবাজারমুখী সড়কে বহু যানবাহন আটকা পড়ে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের হাতে লাঠিসোঁটাও দেখা যায়। খবর পেয়ে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। ওসি শাহ আলম জানান, বিকাল সাড়ে ৫টার পর পুলিশ বাসের চাবি ও কাগজপত্র উদ্ধার করে মালিক সমিতির নেতাদের হাতে তুলে দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এরপর যান চলাচল আবার স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৭৫৮ ঘ.