২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায়' গুলি

'ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায়' রাজধানীর ফকিরেরপুলে বুধবার রাতে এক ক্ষুদ্র ব্যবসায়ী দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 07:20 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায়' রাজধানীর ফকিরেরপুলে বুধবার রাতে এক ক্ষুদ্র ব্যবসায়ী দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় মো. দুলাল (৩০) নামের ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম পায়ের হাঁটুর নিচে একটি ও ডান পায়ের উরুতে একটি গুলি লাগে। ফকিরেরপুল এলাকায় দুলালের একটি পান সিগারেটের দোকান আছে। তিনি ফকিরেরপুলের ৬১ নম্বর পেপসি গলির মো. আমীর উদ্দিনের ছেলে। দুলাল ও তার ভাই বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে দিপু ও আকিল নামের দুই যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় ফকিরেরপুল পানির ট্যাঙ্কের পাশে বসুন্ধরা জেনারেল স্টোরের সামনে। ওখনে আরো ৪/৫ জন আগে থেকে ছিল। এক পর্যায়ে আকিল গুলি করে দুলালকে। লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। বিল্লাল আরো বলেন, হামলাকারীরা এলাকায় ইয়াবা ব্যবসা করে। তাদের এ কাজে বাধা দেওয়ায় হামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৯ ঘ.