২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে হত্যামামলায় ৭ জনের যাবজ্জীবন

একটি হত্যামামলায় সাত জনকে যাবজ্জীবন সাজা দিয়েছে সুনামগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

সুনামগঞ্জ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-একটি হত্যামামলায় সাত জনকে যাবজ্জীবন সাজা দিয়েছে সুনামগঞ্জের একটি আদালত। ছাতকের আবদুল আহাদ হত্যামামলায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহীম বুধবার এ দণ্ডাদেশ দেন। দণ্ডিতরা হলেন- আছমান আলী (৩৮), লাল মিয়া (৪২), মাসুক মিয়া (৩৫), আলিম উদ্দিন (৪৫), আব্দুর রউফ (৪০), নুরুল আমিন (৩২) ও আব্দুল আউয়াল (৪০)। দণ্ডিত সবাই কারাগারে রয়েছেন বলে জানান সুনামগঞ্জে অ্যাডিশনাল পিপি পীর ফজুল রহমান মিছবাহ। এরা সবাই ছাতক উপজেলার লক্ষ্মীবাউর গ্রামের বাসিন্দা। জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০৪ সালে খুন হন ওই গ্রামেরই আহাদ। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেলিম উদ্দিন, আহাদ আলী ও আরজ আলী নামে তিন আসামিকে আদালত খালাস দিয়েছে। মামলার নথি থেকে জানা যায়, লক্ষ্মীবাউর গ্রামের আছমান আলীর সঙ্গে একই গ্রামের আহাদের জমি সংক্রান্ত বিরোধ ছিলো। ২০০৪ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীবাউর বাজার থেকে বাড়ি ফেরার সময় আছমান আলীসহ অন্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আহাদকে আঘাত করে। তাকে ছাতক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের ভাই আলমাছ আলী ১৬ জনকে আাসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে অভিযোগ গঠনের সময় ছয় আসামি অব্যাহতি পায়। বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৯২৫ ঘ.