২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষখালীতে ভাসছিলো বস্তাবন্দি লাশ

ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলায় বিষখালী নদী থেকে জেলেরা বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

বরিশাল, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলায় বিষখালী নদী থেকে জেলেরা বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে। বুধবার দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। কাঁঠালিয়া থানার ওসি এসএ খালেক বলেন, বিষখালী নদীর লঞ্চঘাট অংশে মাছ ধরার জন্য জেলেরা নৌকা নিয়ে যাচ্ছিলো। এ সময় একটি বস্তা ভাসতে দেখে জেলেরা তা নৌকায় তোলে। বস্তার মুখ খুলে লাশ দেখতে পেয়ে জেলেরা থানায় খবর দেয়। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। এ ঘটনায় কাঁঠালিয়া থানায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে হত্যামামলা করেছে । লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৯১৪ ঘ.