ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি পরীক্ষায় বিদেশের পাঁচটি কেন্দ্রর ৮৭ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
১৯০ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ১৬৭ জন, যাদের ৪১ জন পেয়েছেন জিপিএ-৫।
এর মধ্যে কাতারের বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের ২৯ শিক্ষার্থীর মধ্যে ২৬ জন, আবুধাবীর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে ৩১ জনের ২২ জন এবং জেদ্দার বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৭ জনের মধ্যে ৫৫ জন উত্তীর্ণ হয়েছেন।
এ ছাড়া রিয়াদের বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬২ জনের মধ্যে ৫৬ জন এবং ত্রিপলির বাংলাদেশ কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১ শিক্ষার্থী অংশ নিয়ে ৮ জন পাস করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৭০৯ ঘ.
bdnews24