নাটোর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের পর ছয় বছরের এক শিশুকে হত্যার অপরাধে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত।
বুধবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) হাসান শহীদ ফেরদৌস এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিত রুবেল হোসেনের বাড়ি গুরুদাসপুর উপজেলার আলীপুর গ্রামে। তার উপস্থিতিতেই এ রায় হয়।
৫০ হাজার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরো দুই বছর কারাভোগ করতে হবে।
আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদি ও নিহতের দাদা নজরুল ইসলাম মোল্লা সাংবাদিকদের বলেন, "আমরা আসামির মৃত্যুদণ্ড আশা করেছিলাম।"
২০০৭ সালের ২৮ নভেম্বর গুরুদাসপুর উপজেলার আলীপুর গ্রামের নাজমুল হোসেনের ছয় বছরের কন্যা লিমা খাতুনকে ধর্ষণের পর হত্যা করে প্রতিবেশী রুবেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৫২০ ঘ.
bdnews24