২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দুর্ঘটনায় পিকআপ আরোহী ৩ জন নিহত

নাটোরের সিংড়া উপজেলায় নাটোর-বগুড়া সড়কে একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। নিহতরা সবাই পিকআপ ভ্যানে ছিলেন, যা আইনত নিষেধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 05:57 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

নাটোর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়া উপজেলায় নাটোর-বগুড়া সড়কে একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। নিহতরা সবাই পিকআপ ভ্যানে ছিলেন, যা আইনত নিষেধ। বুধবার সকাল সাড়ে ৭টায় খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচ জন। সিংড়া থানার ওসি এইচএম ফাইজুর রহমান সাংবাদিকদের বলেন, বগুড়া থেকে আসা পিকআপ ভ্যানটির সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক উজ্জ্বল (২৮) ও আরোহী রাইস উদ্দিন (৭০) ঘটনাস্থলেই মারা যান। আহত হন ছয় জন। হাসপাতালে নেওয়ার পথে পিকআপের আরোহী সাকিম উদ্দিন (৪০) মারা যান বলে পুলিশ জানায়। আহতদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিরসরাই ট্রাজেডির পর ট্রাক ও পিকআপ ভ্যানে মানুষ পরিবহন বন্ধ করার কথা সরকার বললেও তাতে অনেকেই কর্ণপাত করছে না বলে এ দুর্ঘটনায়ই স্পষ্ট হচ্ছে। ওই দুর্ঘটনায় ট্রাক আরোহী ৩৭ স্কুলছাত্র নিহত হয়। ট্রাক ও পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫০ ঘ.