২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলো আদিবাসী নয়: দীপু মনি

বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র গোষ্ঠীগুলোর জাতিগত পরিচয় নিয়ে 'ভুল ধারণা' নিরসনে মঙ্গলবার বিভিন্ন দেশের কূটনীতিবিদ ও গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 05:45 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র গোষ্ঠীগুলোর জাতিগত পরিচয় নিয়ে 'ভুল ধারণা' নিরসনে মঙ্গলবার বিভিন্ন দেশের কূটনীতিবিদ ও গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিদেশি দূতাবাস ও হাইকমিশনের প্রধানদের সঙ্গে বৈঠকে এই ভূখণ্ডের ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যখ্যা করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করছে তারা এ দেশের 'অধিবাসী', কোনাভাবেই 'আদিবাসী' নয়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে এইসব জাতিগোষ্ঠীকে 'উপজাতি'র বদলে 'ক্ষুদ্র নৃ-গোষ্ঠী' হিসেবে উল্লেখ করা হয়েছে জানিয়ে মন্ত্রী রাষ্ট্রদূতদের বলেন, নৃতাত্ত্বিক পরিচয়, ঔপনিবেশিক ইতিহাস ও জাতি হিসেবে বাঙালির পরিচয় নিয়ে বাংলাদেশ ও বাঙালি জাতি এক ধরনের বৈশ্বিক 'ভুল ধারণার' শিকার হচ্ছে। সকালে জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য দেওয়ার পর দুপুরে কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একই বিষয়ে সম্পাদক ও বিভিন্ন গণমাধ্যমের প্রধানদের সঙ্গে বসেন তিনি। এই বৈঠকে একজন ইতিহাসের অধ্যাপক 'আদিবাসী' পরিচয়ের সংজ্ঞা নিয়ে প্রশ্ন তোলেন। তবে অধিকাংশ সম্পাদক মন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত হন। দুই বৈঠকেই দীপু মনি জানান, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র গোষ্ঠীগুলোকে বিভিন্ন ফোরামে 'আদিবাসী' হিসেবে উল্লেখ করা হচ্ছে- যা নিয়ে সরকার উদ্বিগ্ন। আদিবাসী বিষয়ক জাতিসংঘের স্থায়ী ফোরামের ২০১১ সালের প্রতিবেদনের দুটি প্যারায় পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের ভুলভাবে 'আদিবাসী' উল্লেখ করার বিষয়টি তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগীরা যাতে এ জাতির সঠিক ইতিহাস জানতে পারে, সেজন্য এসব আন্তর্জাতিক নথিতে সঠিক তথ্য প্রকাশ করা উচিৎ। দীপু মনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক শান্তি চুক্তিতে ওই এলাকার ক্ষুদ্র গোষ্ঠীগুলোকে সুনির্দিষ্টভাবে 'উপজাতি' হিসেবে উল্লেখ করা হলেও বিভিন্ন মহল জাতিসংঘ ফোরামসহ আন্তর্জাতিক অঙ্গনে তাদের 'আদিবাসী' হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আন্তর্জাতিক স