চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রমজানে নগরীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে ১০ সদস্যের একটি পর্যবেক্ষণ (মনিটরিং) কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)।
মঙ্গলবার দুপুরে সিসিসি মিলনায়তনে সিটি মেয়র মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়। বৈঠকে সিসিসি'র উর্ধতন কর্মকর্তা ও নগরীর বিভিন্ন হকার্স সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সিসিসি'র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যোগাযোগ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোহাম্মদ ইসমাইলকে প্রধান করে রমজানে নগরবাসীর চলাচল নির্বিঘ
bdnews24