২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে নরওয়ে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নরওয়ের নতুন রাষ্ট্রদূত রনে বার্তে লুন্ড মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নরওয়ের নতুন রাষ্ট্রদূত রনে বার্তে লুন্ড মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে দেখা করেছেন। বিরোধীদলীয় নেতার সঙ্গে নতুন রাষ্ট্রদূত দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান। তিনি বলেন, "এটি বিরোধী দলীয় নেতার সঙ্গে নুতন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ছিলো। বিরোধীদলীয় নেতা নরওয়ে সংঘটিত বোমা বিস্ফোরণে ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বিশ্বের যে প্রান্তে যেভাবেই হোক যে কোনো সন্ত্রাসবাদের নিন্দা জানায় বিএনপি।" রাষ্ট্রদূত বাংলাদেশে নারী শিক্ষার উন্নয়ন, গণতন্ত্র বিকাশ ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিরোধীদলীয় নেতার ভূমিকার প্রশংসা করেন বলেও জানান প্রেস সচিব। গত ২২ জুলাই নরওয়েতে প্রধানমন্ত্রীর কার্যালয়েল কাছে বোমা বিস্ফোরণ এবং একটি দ্বীপে গুলিবর্ষণে ৭৬ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২০৭ ঘ.