সাভার, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ার কুড়গাঁও এলাকায় এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ অভিযোগে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত তোফাজ্জল হোসেন (৩০) কুড়গাঁও এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকায় সেলুনের ব্যবসা করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৎ মায়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওই কিশোরী কাজের সন্ধানে সাভার এসেছে বলে আমাদের জানিয়েছে। ৪/৫ দিন আগে সে কুড়গাঁও এলাকার হামিদের রিকশা গ্যারেজে চালকদের রান্নার কাজ নেয়। মঙ্গলবার বিকাল ৫টার দিকে তোফাজ্জল মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে ধর্ষণ করে।
এ সময় মেয়েটির চিৎকারের স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা আবিদ আরো জানান, স্থানীয়রা তোফাজ্জলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। ওই কিশোরীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৪২ ঘ.
bdnews24