চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে নগরীতে কোনো চাঁদাবাজি হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার আবুল কাশেম।
মঙ্গরবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মত বিনিময় সভায় সিএমপির উর্ধতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতারা, আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
চাঁদাবাজি বিষয়ে পুলিশকে সহযোগিতা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান আবুল কাশেম।
রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
সিএমপি কমিশনার বলেন, রমজানে জনগণের কেনাকাটা নির্বিঘ
bdnews24