২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

লালমনিরহাট রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

লালমনিরহাট, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিহত ওই ব্যক্তির (৬০) পরনে লুঙ্গি ও সাদা গেঞ্জি ছিল। লালমনিরহাটের স্টেশন মাস্টার আকবর আলী জানান, রেল লাইন পার হওয়ার সময় চলমান একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই লোকটির মৃত্যু হয়। লাশ রেলওয়ে থানা পুলিশ নিয়ে গেছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১০০ ঘ.