২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক কারখানায় ভাঙচুর

বকেয়া বেতন-ভাতার দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ হয়েছে। এ সময় কারখানায় ভাঙচুরের পাশাপাশি দুই কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

সাভার, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন-ভাতার দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ হয়েছে। এ সময় কারখানায় ভাঙচুরের পাশাপাশি দুই কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়। শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিদর্শক আব্দুল বাতেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লার আনফি অ্যাপারেলস লিমিটেড নামে গার্মেন্টে মঙ্গলবার সকালে শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ দেখায়। তবে আমরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। হোসনে আরা বেগম নামে এক নারী শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের তিন মাসের (মে, জুন ও জুলাই) বেতন বাকি রয়েছে। একাধিকবার আবেদন জানালেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। গার্মেন্টটি বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে- এমন খবরে সকাল ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা তারা কারখানার পরিচালক (উৎপাদন) লিটু মিয়া ও ব্যবস্থাপক (উৎপাদন) রাজু আহম্মেদকে স্টোর রুমে তালাবন্ধ করে রাখে। এ সময় কারখানার চেয়ার, টেবিল, জানালার কাচসহ আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ দুই কর্মকর্তাকে উদ্ধার করে। এ প্রসঙ্গে গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২১০৪ ঘ.