ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসড়কের অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার (গতিরোধক) তুলে দেওয়ার সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার কমিটির ২২তম বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ ভবনের প্রচার কক্ষে সাংবাদিকদের জানান কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান।
মহাসড়কগুলোয় কত স্পিড ব্রেকার রয়েছে তার পরিসংখ্যান জানাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) বলা হয়েছে।
মুজিবুর জানান, বৈঠকের শুরুতে চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনার নিহত স্কুল ছাত্রদের মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারগুলোর সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
বৈঠকে দেশের বিভিন্ন এলাকায় চলাচলের অনুপযোগী রাস্তাঘাটের দ্রুত সংস্কার, ঢাকা মেট্রোপলিটন শহরে উন্নতমানের ট্যাক্সিক্যাব সার্ভিস চালুকরণ, রেলওয়ের টিকেটের প্রকৃত মূল্য নির্ধারণ এবং সরকার কর্তৃক প্রদত্ত ভর্তুকির পরিমাণ টিকেটে উল্লে
bdnews24