াকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও আধা-স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এ সূচি ঘোষণা করা হয়। গত সপ্তাহে মন্ত্রিসভা রমজানের অফিস সূচি অনুমোদন করে।
নতুন সূচি অনুযায়ী রমজান মাসে দেশের সব সরকারি অফিস প্রতি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত
bdnews24