২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শিশু ধর্ষণকারী গ্রেপ্তার

বরিশালের হিজলায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

বরিশাল, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের হিজলায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলার কোড়ালিয়া গ্রাম থেকে কবীর হোসেন আকন (২৭) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কবির হোসেনের বাড়ি উপজেলার পূর্ব কোড়ালিয় গ্রামে। রোববার দুপুরে উপজেলার কাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে কবীর তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । গুরুতর অসুস্থ মেয়েটি এখন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। পুলিশের ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, হিজলা থানা পুলিশ স্থানীয় জনসাধারণের সহায়তায় কবীরকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৫১ ঘ.