ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের হল সুপার মো. জহিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জহিরুলের বিরুদ্ধে ইনস্টিটিউটের মেয়েদের নির্যাতন করার অভিযোগ ওঠায় কারিগরি অধিদপ্তর তাকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করেছে।
বিষয়টি খতিয়ে দেখতে ইনস্টিটিউটের অধ্যক্ষ শওকাতুল ইসলামকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইনস্টিটিউটের মেয়েদের হয়রানি ও নির্যাতনের অভিযোগে তাদের প্রতিবাদের মুখে স
bdnews24