ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯তম বিসিএসের শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৬৫৩ জনকে পদায়ন করা হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, পদায়নকৃত প্রভাষকদের আগামী ১ অগাস্ট কর্মস্থলে যোগদান করতে হবে। এ সম্পর্কিত প্রজ্ঞাপনের অনুলিপি প্রভাষকদের বর্তমান ঠিকানায় পাঠানো হচ্ছে।
পদায়ন সম্পর্কিত প্রজ্ঞাপনটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (িি.িসড়বফঁ.মড়া.নফ) পাওয়া যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৭১১ ঘ.
bdnews24