২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় খুন

কলেজছাত্রী স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় কুমিল্লায় নুরুল ইসলাম আপেল (২২) নামে এক যুবক খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 10:47 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

কুমিল্লা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্রী স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় কুমিল্লায় নুরুল ইসলাম আপেল (২২) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার দুপুরে কুমিল্লা সরকারি কলেজের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। আপেল কুমিল্লা মহানগরের ছোটরার মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ছাত্রলীগকর্মী বলে জানা গেছে। নিহতের স্বজন মাসুদুর রহমান জানান, নুরুলের স্ত্রী আয়েশা আক্তার কুমিল্লা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। বেশ কিছুদিন ধরেই তাকে কয়েকজন যুবক উত্ত্যক্ত করছিলো। এ ঘটনার প্রতিবাদ জানাতে সোমবার আপেল কলেজে যায়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে আপেলের বুকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার পথে আপেলের মৃত্যু হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬৪৪ ঘ.