২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিসৌধে সোনিয়ার শ্রদ্ধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মদানকারী নারী-পুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 05:50 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মদানকারী নারী-পুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী। আন্তর্জাতিক অটিজম সম্মেলনে যোগ দিতে আসা সোনিয়া কড়া নিরাপত্তার মধ্যে সোমবার সকাল সাড়ে ৮টায় স্মৃতিসৌধে যান। সেখানে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম। ১৫ মিনিট স্মৃতিসৌধে অবস্থানকালে সোনিয়া পরিদর্শক বইতে স্বাক্ষর এবং একটি বকুল গাছের চারা লাগান। স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে যান তিনি। এরপর তিনি অটিজম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। অটিজম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর হোটেল রূপসী বাংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোনিয়ার বৈঠকের কথা রয়েছে। এরপর বিকালে তিনি যাবেন বঙ্গভবনে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অবদানের জন্য ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্বাধীনতা সম্মাননা দিচ্ছে সরকার। বঙ্গভবনে সোনিয়ার হাতে সম্মাননাপত্র তুলে দেবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪৫ ঘ.