বরিশাল, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের হিজলা উপজেলায় ফুটবল খেলার সময় মাথায় আঘাত পেয়ে এক কিশোররে মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে হিজলা কলেজ মাঠে ফুটবল খেলার সময় সবুজ (১৩) মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়।
রোববার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সবুজ হিজলার গোবিন্দপুর ইউনিয়নের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির বলেন, ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় কিশোরের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24