ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রজ্জব আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রজ্জব ধোলাইখাল এলাকায় লোহার ব্যবসা করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মোজ্জাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত ৮টার দিকে আদালত পাড়ায় দুর্বৃত্তদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে মনির আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
রজ্জবের বাসা সূত্রাপুরের ৫০ নম্বর লালমোহন মোকিম লেনে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/কেটি/এএল/২১৩৪ ঘ.
bdnews24