২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিপ-ট্রাক সংষর্ষে নিহত ২

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জিপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

গাজীপুর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় জিপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হন একজন। রোববার দুপুরে ঢাকা-ময়মনসিংহ সড়কে গিলারচালা এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন নজরুল (৪০) ও বাবুল (৪০)। এরা আইএফআইসি ব্যাংক মতিঝিল শাখার নিরাপত্তারক্ষী বলে পুলিশ জানিয়েছে। আহত জিপ চালক আলমগীরকে (৩৭) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাওনা হাইওয়ে থানার ওসি জোবায়দুল আলাম জানান, আইএফআইসি ব্যাংকের দুই নিরাপত্তারক্ষীকে নিয়ে একটি জিপ টাকা আনতে ব্যাংকটির ময়মনসিংহ অফিসে যাচ্ছিল। বেলা ২টার দিকে গিলারচালায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে ঢোকার সময় বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে জিপটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে একটি হোটেলে আছড়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পথে আহত দুই নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, দুর্ঘটনায় নিরাপত্তারক্ষীদের সিকিউরিটি গার্ডদের ব্যবহৃত একটি শটগান ভেঙে গেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৬ ঘ.