২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৪ দোকান ও রেস্তোরাঁকে জরিমানা

চট্টগ্রামের কাজীর দেউড়ি বাজারের ১৪টি দোকান ও রেস্তোরাঁকে মোট এক লাখ ৫২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কাজীর দেউড়ি বাজারের ১৪টি দোকান ও রেস্তোরাঁকে মোট এক লাখ ৫২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি, বিএসটিআইয়ের সিল না থাকা এবং সঠিক দামে পণ্য বিক্রি না করায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক জুবারের আহমেদের নেতৃত্বে রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা এ অভিযান চালানো হয়। র‌্যাব-৭ এর সদস্যরা এতে সহায়তা দেয়। অভিযানে