ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ছানোয়ার হোসেন ও মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।
পুলিশের আবেদনে রোববার রোববার মহানগর হাকিম কাজী শহিদুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।
গণপিটুনির ওই ঘটনায় পুলিশের দায়ের করা হত্যামামলায় তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদর্শক মতিয়ার রহমান সাত দিন হেফাজতের আবেদন জানালেও পেলেন দুদিন।
গণপিটুনির ঘটনার ছয় দিন পর শনিবার ভোরে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকা থেকে ছানোয়ার (২৯) ও সেলিমকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ।
গত ১৭ জুলাই শবে বরাতের রাতে বড়দেশী এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয় ছাত্র নিহত হয়। নিহতরা মিরপুরের দারুস সালাম ও শ্যামলী এলাকার বাসিন্দা।
ওই ঘটনায় সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ছয় শতাধিক এলাকাবাসীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এছাড়া ডাকাতির ঘটনা উলে
bdnews24