২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনের পুকুরে মুক্তা হবে ঝিনুক থেকে

গবেষণার জন্য নিজস্ব পুকুরে ঝিনুক চাষের মাধ্যমে মুক্তা উৎপাদনে সফলতার পর এবার ঢাকায় বঙ্গভবনের পুকুরেও ঝিনুক চাষ করতে যাচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 04:50 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গবেষণার জন্য নিজস্ব পুকুরে ঝিনুক চাষের মাধ্যমে মুক্তা উৎপাদনে সফলতার পর এবার ঢাকায় বঙ্গভবনের পুকুরেও ঝিনুক চাষ করতে যাচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)। একটি পুকুরে পরীক্ষামূলকভাবে এ ঝিনুক চাষের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএফআরআই'র মহাপরিচালক মো. গোলাম হোসেন। তিনি জানান, আগামী ২৬ জুলাই রাষ্ট্রপতি জিল্লুর রহমান ওই পুকুরে মুক্তা উৎপাদনে মানসম্মত ঝিনুক ছাড়বেন। মহাপরিচালক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেশি পরিমাণে মুক্তা উৎপাদনে বিএফআরআই অনেক দিন ধরে দেশে ঝিনুক চাষ ও গবেষণা করে আসছে। ইতোমধ্যে মানসম্মত ঝিনুক চাষ করে ভাল মানের মুক্তা উৎপাদনেও সাফল্য অর্জন করেছে সংস্থাটি।" জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বঙ্গভবনের ওই পুকুরে সেদিন মাছের পোনাও ছাড়া হবে বলে জানান তিনি। মিঠা পানিতে ঝিনুক চাষ করে মুক্তা উৎপাদনে সফলতা এসেছে জানিয়ে মিঠাপানিতে মুক্তা চাষ প্রযুক্তি প্রকল্পের প্রধান গবেষক মোহসেনা বেগম তনু জানান, সা