২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বাস খাদে, নিহত ৬

কুষ্টিয়া-পাবনা মহাসড়কে গোবিন্দপুর এলাকায় শনিবার বিকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ২৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 01:24 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

কুষ্টিয়া, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া-পাবনা মহাসড়কে গোবিন্দপুর এলাকায় শনিবার বিকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ২৫ জন। নিহতদের মধ্যে তিনজন হলেন পাবনার ইশ্বরদী উপজেলার সালাউদ্দিন (৩২), বগুড়ার শেরপুর উপজেলার হাসান প্রমাণিক (৩০) ও তার ভাই কানু প্রামাণিক (২৫)। বাকিদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে জিয়াউর রহমান, হাসিনা খাতুন ও বিপ্লব নামের তিন জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার সরোয়ার জাহান বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোনামনি পরিবহন নামের বাসটি বগুড়া থেকে কুষ্টিয়া যাচ্ছিল। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯২৫ ঘ.