২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঠিয়ার ১৪৪ ধারা জারি

রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্তার বিল ও স্টেডিয়াম সংলগ্ন এলাকায় শনিবার দুপুর থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বহাল থাকবে রাত ১২টা পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

রাজশাহী, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্তার বিল ও স্টেডিয়াম সংলগ্ন এলাকায় শনিবার দুপুর থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বহাল থাকবে রাত ১২টা পর্যন্ত। আওয়ামী লীগের দুটি পক্ষের নেতা-কর্মীরা একই সময়ে কান্তার বিলে নৌকা বাইচ এবং স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি দেওয়ায় উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম তারেক সাংবাদিকদের জানান, আইনশৃঙ্ঘলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশের কথা জানিয়ে দুপুরে সংশ্লিষ্ট এলাকা ও আশপাশে মাইকিং করা হয়েছে বলে ইউএনও জানান। পুঠিয়া থানার ওসি আসলাম হোসেন জানান, কান্তার বিলে দুপুরে নৌকা বাইচ এবং সন্ধ্যায় স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগের দুটি পক্ষ। এতে উত্তেজনা দেখা দিলে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.