২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ফেরারি আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মোমিনুর রহমান টনি (৩৫) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 09:09 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

মৌলভীবাজার, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মোমিনুর রহমান টনি (৩৫) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ । শনিবার ভোরে উপজেলার নান্দুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বড়লেখা থানার ওসি অমল কুমার ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টনি তালিকাভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বড়লেখা থানায় ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে টনি পলাতক ছিল। দুপুরে আদালতের মাধ্যমে টনিকে মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪৫৯ ঘ.