২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি হওয়া সয়াবিন তেলসহ গ্রেপ্তার ৪

চুরি হওয়া ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেলসহ চোর চক্রের চার জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 09:00 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুরি হওয়া ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেলসহ চোর চক্রের চার জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার ও শনিবার ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হাছান চৌধুরী। গত ১ জুন পতেঙ্গার বে শিপিং অয়েল মিল থেকে কভার্ড ভ্যানে করে এ তেল ঢাকায় পাঠানোর সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালকের সঙ্গে যোগসাজশে তা চুরি হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবদুল হালিম (৩৭), কভার্ড ভ্যান চালক মো. নেছার ওরফে নাসির (৩৮), রহিম উদ্দিন (৩০) ও আহাম্মদ নূর (২৮)। গ্রেপ্তারকৃতরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংঘবদ্ধ পণ্য চোরচক্রের সদস্য জানিয়ে হাছান বলেন, উদ্ধারকৃত সয়াবিন তেলের আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ওই সয়াবিন তেল উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/আরএ/১৪৫৪ ঘ.