২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাসচাপায় শিশুর মৃত্যু

হবিগঞ্জের লাখাই উপজেলায় বাসচাপায় তানিয়া নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 08:17 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

হবিগঞ্জ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের লাখাই উপজেলায় বাসচাপায় তানিয়া নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার করাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া করাব ইউনিয়নের ফুলতৈল গ্রামের করম আলীর মেয়ে। দুর্ঘটনার পর হবিগঞ্জ-লাখাই সড়কে প্রায় এক ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পরে দুপুর ১টার দিকে চলাচল স্বভাবিক হয়। লাখাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ জানান, হবিগঞ্জ শহর থেকে লাখাইগামী যাত্রীবাহী বাসটি করাব এলাকায় তানিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় জনতা বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে চালক পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪০৬ ঘ.