ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কামরাঙ্গীরচর উপজেলায় এক কারখানা শ্রমিক খুন হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার পাকাপোল এলাকায় একটি টিনসেড ঘরে ফাতেমা বেগম ওরফে ফিরোজার (২২) লাশ পাওয়া যায়।
ফিরোজা ও তার স্বামী মো. শাহীন (৩০) উপজেলার লোহাড়পুল এলাকার একটি বরফকলের শ্রমিক।
কামরাঙ্গীরচর থানার ওসি নাসির উল্লাহ বলেন, মেয়েটির গলায় কাপড় পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর তার স্বামী পালিয়ে গেছে।
ফাতেমা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/০০২৯ ঘ.
bdnews24