২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) আবাসিক এলাকায় এক শিক্ষকের বাসা থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) আবাসিক এলাকায় এক শিক্ষকের বাসা থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে বিএমএ স্কুলের সিনিয়র শিক্ষক মাসুদ আলমের বাসা থেকে শাহিনুর আক্তার (১৪) নামে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। মাসুদ আলমের বাসায় সে থাকতো। শাহীনুর উপজেলার বাড়বকুণ্ড এলাকার কোহিনুর বেগমের মেয়ে। সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম ফারুক ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষকের বাসার একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে শাহিনুর আত্মহত্যা করে। মেয়েটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিলো না। এ ঘটনায় নিহতের মা কোহিনুর বেগম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এসআই ফারুক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএল/২১১৭ ঘ.