ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে 'জীবনের পূনর্মিলন' শীর্ষক সপ্তাহব্যাপী স্থিরচিত্র প্রদর্শনী।
শুক্রবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) মিডিয়া অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের আইবিএ পরিচালক ড. মোহাম্মদ বখতিয়ার রানা।
প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ২৮ শিক্ষার্থীর মোট ৫০টি স্থিরচিত্র স্থান পেয়েছে। এর মধ্যে তিনটি সেরা ছবির চিত্রগ্রাহককে দেওয়া হবে পুরস্কার।
আগামী ২৮ জুলাই পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীর জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ফটোগ্রাফির সহ-সভাপতি কুদরত-ই-খুদা বলেন, সংগঠনটির এ প্রচেষ্টা তাদেরকে আরো বড় পরিসরে কাজ করার পথকে সুগম করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, রেডিও আমার ও এনটিভি এই প্রদর্শনীর মিডিয়া সহযোগী হিসেবে কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/এএল/২০২০ ঘ.
bdnews24