২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছন। আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছন। আহত হন একজন। শুক্রবার বিকাল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু মিয়া (৩৮) ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ার মমতাজ মিয়ার ছেলে। আহত পাশা মিয়াকে (৩৫) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ প্রভাষ ধর জানান, মাধবপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস একইমুখী মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলটির আরোহী বাবলু মিয়া ঘটনাস্থলে মারা যান। এহত হন অপর যাত্রী পাশা। বাস ও চালককে আটক করা হয়েছে বলে জানান প্রভাষ ধর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯০৭ ঘ.