২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাগ নিতে গিয়ে প্রাণই কেড়ে নিলো ছিনতাইকারী

মেয়ের বাড়িতে থেকে চিকিৎসার জন্য ঢাকা আসছিলেন নোয়াখালীর সালেহা বেগম (৬০)। তবে তার আর চিকিৎসা নেওয়া হয়নি। হাতে থাকা ব্যাগে ধরে ছিনতাইকারী টান দিলে চলন্ত ট্রেন থেকে পড়ে মারা যান এই বৃদ্ধা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 10:05 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়ের বাড়িতে থেকে চিকিৎসার জন্য ঢাকা আসছিলেন নোয়াখালীর সালেহা বেগম (৬০)। তবে তার আর চিকিৎসা নেওয়া হয়নি। হাতে থাকা ব্যাগে ধরে ছিনতাইকারী টান দিলে চলন্ত ট্রেন থেকে পড়ে মারা যান এই বৃদ্ধা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিমান বন্দর কাওলা রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। সালেহা বেগমের বাড়ি নোয়াখালীর চাটখিলের ধন্যপুরে। নিহতের ছেলে শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মা অসুস্থ্য থাকায় বৃহস্পতিবার 'উপকূল এক্সপেস' রেলে করে ঢাকার বনশ্রী বোন মোহসিনার বাসায় বাবা আবদুল আজিজসহ আসছিলাম। ট্রেনের দরজার পাশে পকেট সিটে বসেছিলেন তিনি। কাওলা স্টেশন থেকে শ' খানেক দূরে বাহির থেকে ছিনতাইকারী মায়ের হাতে থাকা ব্যাগে ধরে টান দিলে ব্যাগসহ নিচে পড়ে যায় মা।" বিষয়টি কমলাপুর রেল পুলিশকে জানানো হলে ভোর ৪টার দিকে ওই এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি। কমলাপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সালেহা দুই ছেলে ও চার মেয়ের জননী ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৬০২ ঘ.