২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনের পর কব্জি-পা কেটে নিলো দুর্বৃত্তরা

রংপুর শহরে এক যুবককে হত্যার পর তার ডান হাতের কব্জি ও বাম পা কেটে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 04:44 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

রংপুর, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরে এক যুবককে হত্যার পর তার ডান হাতের কব্জি ও বাম পা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। কেরানীপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় শুক্রবার প্রথম প্রহরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম আশরাফুল আলম বুলেট (৩২)। তার বাড়ি শহরের ধাপ এলাকার কটকীপাড়া মহল্লায়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ১২টার দিকে আশরাফুল বাড়ি ফেরার সময় তিনটি মটর সাইকেলে করে সন্ত্রাসীরা ধাওয়া করে তাকে ধরে ফেলে। কেরানীপাড়া স্টাফ কোয়ার্টারের সামনে রাম দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। এরপর ডান হাতের কব্জি পর্যন্ত এবং বাম পা কেটে নিয়ে চলে যায়। কেন এ হত্যাকাণ্ড ঘটেছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওসি বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে কারণ জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩৫ ঘ.