২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ব্যাংকভবন উড়িয়ে দেওয়ার হুমকি, আটক এক

গাইবান্ধায় ব্যাংকভবন বোমা মেরে উড়ি দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 05:07 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

গাইবান্ধা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় ব্যাংকভবন বোমা মেরে উড়ি দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সুমন মিয়া (২২) গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের রামপুরা গ্রামের আব্দুস সামাদের ছেলে। গোবিন্দগঞ্জের নাকাইহাট শাখার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তার কাছ থেকে খেলনা পিস্তল ও বোমাসদৃশ টেনিস বল উদ্ধার করেছে। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান, উপজেলার নাকাইহাট রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখার ব্যবস্থাপক নজরুল ইসলামের কক্ষে ঢুকে ওই যুবক দু লাখ টাকা দাবি করে। নইলে সে বোমা মেরে ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ব্যবস্থাপক ক্যাশ থেকে টাকা নিয়ে আসার কথা বলে তার কক্ষ থেকে বের হন। পরে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় এলাকাবাসী যুবককে আটক করে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নজরুল ইসলাম থানায় একটি চাঁদাবাজি মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩০৫ ঘ.