যশোর, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে তাদের সদস্যদের সর্বোচ্চ সহনশীলতা প্রদর্শণে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বাংলাদেশকে আশ্বস্ত করেছে।
বিএসএফ-বিজিবি সীমান্ত সম্মেলনে বিএসএফ প্রতিনিধি দলের সদস্যরা এই আশ্বাস দেন।
চার দিনব্যাপী এ সম্মেলন বৃহস্পতিবার যশোরে শেষ হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএফ প্রতিনিধি দলের সদস্যরা সম্মেলনে জানিয়েছেন, প্রাণঘাতী নয় এমন অস্ত্র সীমান্তের বেশ কিছু এলাকার বিএসএফ সদস্যদের কাছে সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে তা আরো বাড়ানো হবে।
বিএসএফ'র প্রতিনিধিরা জানান, সীমান্তে অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে।
সীমান্তে গুলিবর্ষণ, হত্যা, গ্রেপ্তার, অপহরণ, আতঙ্ক সৃষ্টি ইত্যাদি বিষয় সম্মেলনে আলোচনায় গুরুত্ব পায়। পাশাপাশি চোরাচালান বন্ধে দুই বাহিনীর পারস্পরিক সহযোগিতার বিষয়টিও তুলে ধরা হয়।
বিজিবির উপ মহাপরিচালক ও বিএসএফের ফ্রন্টিয়ার আইজি পর্যায়ের এ সম্মেলন সোমবার খুলনা নগরীর একটি হোটেলে শুরু হয়। বৃহস্পতিবার শেষ দিনে বৈঠক হয় যশোরে।
বিজিবির উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খানের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এবং বিএসএফের আইএসপি আইজি শ্রী অশোক কুমারের নেতৃত্বে ২২ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে যোগ দেয়।
বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন বিজিবি খুলনা, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর সেক্টর কমান্ডারগণ, বিজিবি সদর দপ্তরের স্টাফ অফিসারগণ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লি
bdnews24