গাজীপুর, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর জেলা সদর থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের একটি বিষ্ণুমূর্তিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক মো. আল মামুনের (৩৫) বাড়ি নেত্রকোনায়। কষ্টি পাথরের মূর্তিটিরি ওজন ১২৭ কেজি।
বুধবার রাত পৌণে ১০টার দিকে চান্দনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবুল হোসেন বিপিএম।
এ সময় গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেনসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবুল হোসেন জানান, নেত্রকোনা থেকে বাসে একটি মূল্যবান মূর্তি ঢাকায় পাচার হয়ে যাচ্ছে খবর পেয়ে তিনি গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় জয়দেবপুর থানা পুলিশ নিয়ে অপেক্ষা করতে থাকেন।
বাস থেকে নেমে মূর্তি নিয়ে পালানোর সময় মূর্তিসহ আলামিনকে আটক করা হয়।
"এ সময় তার আরো দু'সহযোগী পালিয়ে যায়।"
মূর্তি ও পাচারকারীকে জয়দেবপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
এ ব্যাপারে মামলা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/পিডি/১৮৪৮ ঘ.
bdnews24