বান্দরবান, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের রুমা উপজেলায় 'অবৈধভাবে' মজুদ রাখা ১০৯ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় হাসান মুরাদ নামে এক ব্যবসায়ীকে আটক করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ওই সার নিলামে বিক্রি করা হয় বলে ইউএনও জানান।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে রুমা বাজার ঘাট এলাকায় হাসান মুরাদের ওই দোকানে তল্লাসি চালানো হয়।
তিনি বলেন, "হাসান মুরাদ বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে ওই দোকানে সার মজুদ করেছিলো। বুধবার ওই সব সার নিলামে প্রতি বস্তা এক হাজার টাকা দরে এক লাখ ৯ হাজার টাক বিক্রি করা হয়েছে।
"সার বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।"
রুমা থানা পুলিশ ওই অভিযানে সহায়তা করে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২২৫০ ঘ.
bdnews24