২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে অপহৃত স্কুলছাত্রী কুড়িগ্রামে উদ্ধার

গাপালগঞ্জ থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 04:43 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

গোপালগঞ্জ, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার উদ্ধার হওয়া ওই ছাত্রীর (১১) বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামে। সে স্থানীয় ডুমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। গত ৭ জুন তাকে অপহরণ করা হয়। ভারতে পাচারের উদ্দেশ্যে কুড়িগ্রাম নেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডুমদিয়া গ্রামের তাহের সিকদার, তার স্ত্রী হিপা বেগম ও রুবেল গত ৭ জুন মেয়েটিকে অপহরণ করে কুড়িগ্রাম নিয়ে যায়। সেখানে আনসার নামের এক ব্যক্তির বাড়িতে আটকে রেখে ভারতে পাচারের চেষ্টা চালায়। গত শনিবার মেয়েটির চাচা সিরাজুল হক গাজীর কাছে ফোন করে মেয়েটি তার অবস্থান জানায়। "সে সূত্র ধরেই কুড়িগ্রামের ফুলবাড়িতে অভিযান চালানো হয়", বলেন তিনি। ওই বাড়ির মালিক আনসার আলীকেও গ্রেপ্তার করা হলেও অপহরণকারী তাহের, হিপা বেগম ও রুবেলকে এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি। উদ্ধার হওয়া ছাত্রীটি জানায়, তাহের, হিপা বেগম ও রুবেল ডুমদিয়া গ্রামের বাদশা গাজীর বাড়িতে ভাড়া থেকে আলুর চাষ করেন। ৭ জুন এই তিনজন তাকে রাস্তায় এনে মুখ চেপে ধরে একটি সাদা মাইক্রোতে তুলে অজ্ঞান করে নিয়ে যায়। তাপর কুড়িগ্রামের ওই বাড়িতে নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২২২০ ঘ.