২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোহরা তাজউদ্দিনকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

আওয়ামী লীগ নেত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিনকে দেখতে বুধবার তার বাসায় যান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিনকে দেখতে বুধবার তার বাসায় যান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি বিকালে রাজধানীর পুরানো ডিওএইচএস-এ দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের স্ত্রী জোহরা তাজউদ্দিনের বাসায় যান। এ সময় তিনি তার পরিবারের সদস্যদেরও খোঁজ-খবর নেন। জোহরা তাজউদ্দিন এ সময় রাষ্ট্রপতিকে ধন্যবাদ দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে জিল্লুর রহমান রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমদ সিদ্দিকের মা সামসুন্নাহার সিদ্দিককে দেখতে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/২০১৭ ঘ.