২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারাক্কা বাঁধ নিয়ে কুড়িগ্রামে মতবিনিময়

ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের পরিবেশ-প্রকৃতির উপর কী ধরণের প্রভাব পড়ছে সে বিষয়ে এক মতবিনিময় সভা কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

কুড়িগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের পরিবেশ-প্রকৃতির উপর কী ধরণের প্রভাব পড়ছে সে বিষয়ে এক মতবিনিময় সভা কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির আয়োজনে টি ডি এইস ফাউন্ডেশনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তরা বলেন, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমাদের পানির ন্যায্য হিস্যা ভারতের কাছ থেকে আদায় করতে হবে। এ জন্য নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করতে হবে। সভা শেষে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতারা চিলমারী বন্দর এলাকা পরিদর্শন করেন। ফারাক্কা আন্তর্জাতিক কমিটি কুড়িগ্রাম জেলার সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান শালু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. জসিম উদ্দিন আহমেদ, দি ডেইলি নিউ নেশন সম্পাদক মোস্তাফা কামাল মজুমদার, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলু, পৌর মেয়র নূর ইসলাম নুরু, সাবেক পৌর মেয়র ও কুড়িগ্রাম ফারাক্কা কমিটির সম্পাদক আবু বকর সিদ্দিক, মমিনুল ইসলাম, হাসিবুর রহমান হাসিব বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯১৩ ঘ.