২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতের হাতে বৃদ্ধা খুন

খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে এক বৃদ্ধাকে জবাই করে খুন করেছে ডাকাতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

খুলনা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে এক বৃদ্ধাকে জবাই করে খুন করেছে ডাকাতরা। মঙ্গলবার রাতে বৃদ্ধার বাড়িতে এ হামলায় নিহত হন রাশিদা বেগম (৬৫)। দুর্বৃত্তরা বৃদ্ধার ঘর থেকে ২০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে পরিবারের সদস্যরা জানান। দিঘলিয়া থানার ওসি নাসিম খান সাংবাদিকদের জানান, ডাকাতরা বাড়ির গ্রিল ভেঙ্গে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা এবং মালামাল লুটপাট করে। বৃদ্ধার ছেলে নাসির-উজ-জামান খুলনা থেকে বাড়ি ফিরে মাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দেখেন গ্রিলের তালা ভাঙ্গা। ঘরে ঢুকে মায়ের জবাই করা লাশ দেখতে পান। ওই সময় নাসিরের স্ত্রী তার বাবার বাড়ি ছিলো। বাড়িতে ছিলেন শুধু নাসিরের বারো বছরের প্রতিবন্ধী মেয়ে ও বৃদ্ধা মা। ওসি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ২টি ছোড়া ও চার জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২৪ ঘ.