২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার দক্ষিণ আমেরিকা যাচ্ছে 'ফ্যাক্ট ফাইন্ডিং মিশন'

দক্ষিণ আমেরিকার দেশগুলোতে বাণিজ্য ও জনশক্তি রপ্তানির সম্ভবনা যাচাই করতে 'ফ্যাক্ট ফাইন্ডিং মিশন' পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। জানাচ্ছেন শেখ শাহরিয়ার জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 07:00 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

শেখ শাহরিয়ার জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আমেরিকার দেশগুলোতে বাণিজ্য ও জনশক্তি রপ্তানির সম্ভবনা যাচাই করতে 'ফ্যাক্ট ফাইন্ডিং মিশন' পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিভাগের মহাপরিচালক মুহাম্মদ এ মুহিত মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের রপ্তানি বাজারের ওপর থেকে নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে বাণিজ্যের নতুন বাজার খুঁজতে হবে। দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে কম শুল্কে, সম্ভব হলে বিনাশুল্কে পণ্য রপ্তানির সুযোগ তৈরি করতে হবে। দক্ষিণ আমেরিকাকে 'উদীয়মান অর্থনৈতিক শক্তি' হিসেবে উল্লেখ করে তিনি জানান, ২০২৫ সাল নাগাদ ওই অঞ্চলের মাথাপিছু বার্ষিক আয় ২২ হাজার ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। আগামী দুই বছরে শুধু ব্রাজিল, চিলি ও মেক্সিকোই ৫০ কোটি ডলারের তৈরি পোশক কিনবে। দক্ষিণ আমেরিকায় বাংলাদেশি পণ্যের বাজার খুঁজতে পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের নেতৃত্বে 'ফ্যাক্ট ফাইন্ডিং মিশন'-এর সদস্যরা ২৭ জুলাই ঢাকা ছাড়বেন। ১০ অগাস্ট পর্যন্ত মেক্সিকো, ব্রাজিল, জ্যামাইকা, পানামা, আর্জেন্টিনা ও চিলি সফর করবেন তারা। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাণিজ্য, কৃষি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও থাকবেন এই মিশনে। এর আগে গতবছর একই ধরনের মিশন নিয়ে ২৪ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর আফ্রিকার দেশ ঘানা, সেনেগাল, আইভরি কোস্ট ও লাইবেরিয়া সফর করেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। ওই সফরে তারা দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী, কৃষি, বাণিজ্য ও ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে আলোচনা করেন। কূটনৈতিক সম্পর্ক অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দক্ষিণ আমেরিকার দেশগুলোর গুরুত্ব দিন দিন বাড়তে থাকলেও ওই মহাদেশের কোনো দেশেই বাংলাদেশের দূতাবাস নেই। মুহাম্মদ এ মুহিত মনে করেন, ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আগামীতে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে লাভবান হতে পারে। "সরকার স